Site icon changetv.press

করোনাকে বিশ্বজুড়ে মহামারি ঘোষণা

করোনা ভাইরাসকে (কোভিড-১৯) মহামারি ঘোষণা করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।

জেনেভায় এক বিবৃতিতে  এ ঘোষণা দেন ডব্লিউএইচও- এর প্রধান টেড্রোস অ্যাধনম ঘেব্রেইয়েসাস। তিনি বিশ্বের সব দেশকে জরুরি ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান। তিনি চীন এবং দক্ষিণ কোরিয়ার দিকে ইঙ্গিত করে তাদের করোনা সংকটে উন্নতির কথা তুলে ধরেন। এদিকে মার্কিন যুক্তরাষ্ট্রসহ বিশ্বের বিভিন্ন দেশ এর আগেই করোনা ভাইরাসকে মহামারি ঘোষণা করার কথা জানায়।

বিশ্বজুড়ে ১১৪টি দেশে এখন কোভিড-১৯ এ আক্রান্তের সংখ্যা প্রায় ১ লাখ ১৮ হাজারের বেশি।
এদিকে ইতালি, দক্ষিণ কোরিয়া এবং মার্কিন যুক্তরাষ্ট্রে করোনা ভাইরাসের প্রাদুর্ভাব অত্যাধিক মাত্রায় রয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্র ও ইউরোপে বিশেষ ইতালিতে যা ভয়াবহ অবস্থা ধারণ করেছে।

(7)

Exit mobile version