Site icon changetv.press

করোনা পরিস্থিতি দেখে কঠোর সিদ্ধান্ত নেয়া হবে : ওবায়দুল কাদের

করোনাভাইরাসের পরিস্থিতি খারাপের দিকে যাচ্ছে জানিয়ে প্রয়োজনে কঠোর সিদ্ধান্ত নেওয়ার কথা জানিয়েছেন বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

মঙ্গলবার সড়ক পরিবহন মন্ত্রণালয়ের সভাকক্ষে সমসাময়িক ইস্যুতে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, করোনা সংক্রমণ দিন দিন বাড়ছে। প্রয়োজনে কঠিন সিদ্ধান্ত আসবে। মানুষের জীবন আগে। জীবন না থাকলে জীবিকা দিয়ে কি হবে? পুরো লকডাউন সম্ভব না, পাকিস্তান করতে পারেনি, ভারত যা করেছে তাতেও লাভ হয়নি।

সরকারের প্রস্তুতি আছে জানিয়ে তিনি বলেন, প্রধানমন্ত্রী নিজেই এটি মনিটরিং করছে। যারা মাস্ক পড়বে না জরিমানা হবে, প্রধানমন্ত্রী এ বিষয়ে কঠোর।

লকডাউন আসতে পারে কিনা জানতে চাইলে তিনি বলেন, সিদ্ধান্ত হতে পারে যদি কোন রেস্ট্রিকশন দিতে হয়, সেটিও হতে পারে। মফস্বলে তো একেবারেই স্বাস্থ্যবিধি মানে না। তবে এ রকম (লকডাউন) কিছু না। গতি প্রকৃতি দেখে প্রয়োজনে কঠোর সিদ্ধান্ত নেওয়া হবে। মাস্ক ব্যবহার করতে হবে সেটাই কঠোর সিদ্ধান্ত।

(0)

Exit mobile version