Site icon changetv.press

কমতে যাচ্ছে ট্রাম্পের যুদ্ধ-ক্ষমতা

এবার মার্কিন কংগ্রেসের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদের মাধ্যমে ট্রাম্পের যুদ্ধ-ক্ষমতা কমিয়ে আনার বিষয়ে ভোট অনুষ্ঠিত হবে ।

ইরানের বিরুদ্ধে ট্রাম্প যেন যুদ্ধে জড়িয়ে পড়তে না পারেন সেজন্য সেই ক্ষমতা কমাতে যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদে বৃহস্পতিবার ভোট অনুষ্ঠিত হবে। স্পিকার ন্যান্সি প্যালোসি এক বিবৃতিতে ভোটের বিষয়টি নিশ্চিত করেছেন।

জেনারেল সোলেইমানিকে হত্যার ঘটনাকে কেন্দ্র করে নতুন করে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে যুদ্ধ পরিস্থিতি তৈরি হয়েছে। এমন অবস্থায় ট্রাম্প যেন ইরানের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করতে না পারেন সেজন্য তার যুদ্ধ-ক্ষমতা কমিয়ে আনতেই ভোটের আয়োজন করা হয়েছে।

পেলোসি বলেন, যুক্তরাষ্ট্রের জনগণকে নিরাপদ রাখার জন্য ইরানের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণার ব্যাপারে প্রেসিডেন্ট ট্রাম্পের ক্ষমতা কমানোর প্রস্তাব তোলা হবে। প্রতিনিধি পরিষদের নারী সদস্য এলিসা স্লটকিনের নেতৃত্বে এই প্রস্তাব উত্থাপন করা হবে।

(18)

Exit mobile version