Site icon changetv.press

কবে যাবে করোনা,জানালেন মডার্নার প্রধান

মডার্না ইনকর্পোরেশনের প্রধান নির্বাহী স্টেফেন ব্যান্সেল মনে করেন, করোনাভাইরাস মহামারী আগামী এক বছরের মধ্যে শেষ হয়ে যেতে পারে। কারণ, ভ্যাকসিনের উৎপাদন বৃদ্ধিতে বিশ্বব্যাপী তার সরবরাহ নিশ্চিত করছে। সুইজারল্যান্ডের সংবাদপত্র নিউই জুয়ারচার জেইটুংকে তিনি একথা বলেছেন বলে ইয়াহু নিউজের এক প্রতিবেদনে বলা হয়েছে।

পত্রিকাটিকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, “যদি আপনি গত ছয় মাসের উৎপাদন ক্ষমতার দিকে তাকান তাহলে দেখা যাচ্ছে যে, পরের বছরের মাঝামাঝি সময়ের মধ্যে পৃথিবীর প্রত্যেকের জন্য পর্যাপ্ত টিকা পাওয়ার কথা। বুস্টার ডোজগুলোও প্রয়োজনীয় পরিমাণে পাওয়াটা সম্ভব হওয়ার কথা। খুব শিগগিরই শিশুদের জন্যও টিকা পাওয়া যাবে।

যারা টিকা দিচ্ছেন না তারা স্বাভাবিকভাবেই টিকা নেবেন, কারণ ডেল্টা ভ্যারিয়েন্ট অতি সংক্রামক। এইভাবে আমরা ফ্লুর মতো এক পরিস্থিতির মধ্যে পড়ে যাব।

আপনি টিকা নিলে ভালোভাবে শীতটা কাটাতে পারেন। অথবা আপনি সেটা না করে অসুস্থ হওয়ার ঝুঁকি নিতে পারেন এবং সম্ভবত হাসপাতালে গিয়েও ঠেকতে পারেন।”

এর মানে আগামী বছরের দ্বিতীয়ার্ধে স্বাভাবিক অবস্থায় ফিরে আসা কিনা জানতে চাইলে তিনি বলেন, “আজকের হিসেবে, এক বছরে আমি তাই ধরে নিচ্ছি।”

(0)

Exit mobile version