Site icon changetv.press

কক্সবাজারে পাহাড় ধ্বসে ৩ শিশুর মৃত্যু

কক্সবাজারে পাহাড় ধ্বসে  ৩ জন নিহত হয়েছে। ভোরবেলা মুষলধারে বৃষ্টির সময় এ পাহাড় ধ্বসের ঘটনা ঘটে। টেকনাফের পুরাতন পল্লান পাড়ায় ধ্বসে যাওয়া পাহাড়ের মাটি চাপায় তিন শিশু নিহত হওয়ার খবর পাওয়া গেছে। এ সময় আহত হয়েছে আরো অন্তত ১০ জন।

মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) ভোর মুষলধারে বৃষ্টির সময় এ পাহাড় ধ্বসের ঘটনা ঘটে বলে জানিয়েছেন টেকনাফ উপজেলা দুর্যোগ প্রস্তুতি কর্মসূচি (সিপিপি) কর্মকর্তা আবদুল মতিন। নিহতদের মধ্যে দুজন হলেন টেকনাফের পুরান পল্লান পাড়ার মুহাম্মদ আলমের মেয়ে আফিয়া (৫) ও একই এলাকার রবিউল হাসানের ছেলে মেহেদী হাসান (১০)। আরেক শিশু আবদুল গফুরের ছেলে মো: খায়রুল চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

টেকনাফ উপজেলা দুর্যোগ প্রস্তুতি কর্মসূচি (সিপিপি) কর্মকর্তা আবদুল মতিন জানান, মুহাম্মদ আলম ও রবিউল হাসানরা পাহাড়ের পাদদেশে বাড়ি করে বাস করছিল। সোমবার দিনগত রাতে থেমে থেমে মুষলধারে বৃষ্টি হয়। মঙ্গলবার ভোররাতে বৃষ্টির তোড়ে তাদের বাড়ির উপরের অংশে থাকা পাহাড়টি ধ্বসে পড়ে। এতে দুই বাড়ির দুই শিশু মাটি চাপায় ঘটনাস্থলে মারা যায়। বাকিদের মাটির নিচ থেকে বের করে হাসপাতালে নেয়া হয়।

(10)

Exit mobile version