Site icon changetv.press

ওয়েব সিরিজের নামে যৌনতা প্রদর্শনের ভয়াবহ থাবা এখন বাংলাদেশে

ওয়েব সিরিজ নির্মাণের প্রবণতা বর্তমান সময়ে বাড়ছে। বাড়ছে উদ্দেশ্য প্রণোদিত যৌনতা প্রদর্শন। কারণ এতে নেই সেন্সরে কাটাকাটি। নেই নির্দেশনা। ফলে একদল নির্মাতা শ্রেণি ওয়েব সিরিজের নামে নগ্নতা ফুটিয়ে তুলছেন, সামাজিকতার মাত্রা ছাড়িয়ে নির্মাণ করে ফেলছেন সেমিপর্নো।

মূলধারার অভিনয়শিল্পীরাও যৌনতা প্রদর্শন করে যাচ্ছেন। এতদিন যেসব তারকাকে দেখা গেছে শালীন, নম্র তারা এখন যৌন সুড়সুড়ি দেওয়া দৃশ্যে অশালীন ও হিংস্রভাবে হাজির হচ্ছেন দর্শকের সামনে।

কিছু অসামাজিক সংলাপ, দৃশ্য এবং সহিংসতা। দর্শক টানতে আর ধরে রাখতে বিদেশি অনুষ্ঠানগুলোর সঙ্গে এসব নিয়ে রীতিমতো প্রতিযোগিতাই নাকি করতে হয় তাদের। তাই গল্পের প্রয়োজনে ছাড় দেন না। ফলে খোলামেলা উপস্থিতি স্বাভাবিক ঘটনা।

এনিয়ে বিস্তারিত দেখুন চেঞ্জ টিভি’র সম্পাদকীয়তে…https://www.youtube.com/watch?v=SwjRH5szEuA

(0)

Exit mobile version