Site icon changetv.press

ওয়ার্নার ‘ডন-২’ নিয়েই ব্যস্ত…!

চোটের কারণে বক্সিং ডে টেস্টে থাকছেন না ডেভিড ওয়ার্নার, বিবৃতিতে জানিয়ে দিয়েছে ক্রিকেট অস্ট্রেলিয়া।

ব্যাট হাতে ভক্তদের আনন্দ দিতে না পারলেও কিন্তু মাঠ গরম করে রেখেছেন বাঁহাতি ওপেনার, সেটা ইনস্টাগ্রামে। কখনও হৃতিক রোশন, কখনও অজয় দেবগণ, সবশেষ তিনি দেখা দিয়েছেন বলিউড বাদশা শাহরুখ খানের ভূমিকায়।

শাহরুখ খানের ‘ডন-২’ ছবির একটি দৃশ্য ইনস্টাগ্রাম ওয়ালে পোস্ট করেছেন ওয়ার্নার। রিফেস অ্যাপের মাধ্যমে শাহরুখের জায়গায় নিজের মুখ বসিয়ে নিয়েছেন ছবিতে। দৃশ্যটি দেখে মহা আপ্লূত ওয়ার্নারের ভক্তরা। তাদের আবদার এবার বলিউডে আসুন অজি তারকা।

অস্ট্রেলিয়ার ওপেনার মাঝেমধ্যেই এমন বলিউড সিনেমার ভিডিওতে নিজের মুখ বসিয়ে পোস্ট করেন। ভক্তদের চ্যালেঞ্জ ছুঁড়ে দেন ছবির নাম বলার জন্য। এবারের ভিডিওটিতে দেখা যাচ্ছে একটি মারপিটের দৃশ্য। সেজন্য পোস্টের নিচে ওয়ার্নার লিখেছেন, ‘দুঃখিত এই হিংস্রতার জন্য। তবে মনে হয় না এটা আপনারা পারবেন।’

অ্যাডিলেডে প্রথম টেস্টে খেলতে পারেননি ওয়ার্নার। দ্বিতীয় টেস্টের আগেও পুরোপুরি সুস্থ হয়ে উঠতে পারেননি। মাঠে নামার জন্য অনুশীলন চালিয়ে যাচ্ছেন। তার মাঝেই চলছে ভক্তদের মনোরঞ্জন।

(0)

Exit mobile version