Site icon changetv.press

ওয়ার্কার্স পার্টির একাংশের ১০ম কংগ্রেস বর্জনের ঘোষণা

৬ কেন্দ্রীয় নেতার স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে ওয়ার্কার্স পার্টির একাংশ ১০ম কংগ্রেস বর্জনের ঘোষণা দিয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি বর্তমানে মার্কসবাদী-লেনিনবাদী আদর্শ থেকে বিচ্যুত হয়ে সংস্কারবাদী, সুবিদাবাদী পার্টিতে পরিণত হয়েছে। শীর্ষ নেতৃত্ব রাজনৈতিক দুর্নীতির পাশাপাশি অর্থনৈতিক দুর্নীতিতে আক্রান্ত, বাস্তবতার নামের বুর্জোয়া লেজুড়বৃত্তির রাজনৈতিক লাইন ও জোটনীতি তথা আওয়ামী লীগের সাথে স্থায়ী ঐক্যের যে নীতি ও কৌশল গ্রহণ করেছে তাতে করে ওয়ার্কার্স পার্টি দেউলিয়া পার্টিতে পরিণত হয়েছে। তাই আমরা ১০ম কংগ্রেস বর্জনের ঘোষণা দিচ্ছি এবং পার্টির সব কমরেডদের এই প্রহসনের কংগ্রেসে অংশ না নেয়ার আহ্বান জানাচ্ছি।

বিজ্ঞপ্তিতে স্বাক্ষর করেন ওয়ার্কার্স পার্টির দুই পলিট ব্যুরোর সদস্য নুরুল হাসান ও ইকবাল কবির জাহিদ, কেন্দ্রীয় কমিটির সদস্য জাকির হোসেন হবি, মোফাজ্জেল হোসেন মঞ্জু, অনিল বিশ্বাস ও তুষার কান্তি দাস।

(8)

Exit mobile version