Site icon changetv.press

ওআইসিতে জম্মু-কাশ্মীর নিয়ে প্রস্তাব আসায় চটেছে ভারত !

নাইজারে ওআইসির বৈঠকে জম্মু-কাশ্মীর নিয়ে যৌথ প্রস্তাব আসায়  ভারত সেই প্রস্তাবের কড়া সমালোচনা করে বলেছে, জম্মু-কাশ্মীর নিয়ে এ ধরনের প্রস্তাব গ্রহণের কোনো অধিকার অন্য কোনো দেশের নেই।

নাইজারে অর্গানাইজেশন অব ইসলামিক কো-অপারেশনের (ওআইসি) বৈঠকে জম্মু-কাশ্মীর নিয়ে যৌথ প্রস্তাব গ্রহণ করেছে বিশ্বের গুরুত্বপূর্ণ মুসলিম দেশগুলো।

এনিয়ে ভারতের বিবৃতিতে ফের বলা হয়েছে, জম্মু-কাশ্মীর ভারতের অখণ্ড অংশ। এবং বিষয়টি ভারতের অভ্যন্তরীণ বিষয়।

(0)

Exit mobile version