Site icon changetv.press

এ বছরের শেষদিকে বাজারে আসবে চীনের করোনা-ভ্যাকসিন

চীনের রাষ্ট্রীয় মালিকানাধীন ফার্মাসিউটিক্যাল কোম্পানি সিনোফার্মের তৈরি করোনা-ভ্যাকসিনটি এ বছরের শেষ নাগাদ খুচরা বিক্রির জন্য বাজারে আসবে। মঙ্গলবার (১৮ আগস্ট) প্রকাশিত সাক্ষাৎকারে কোম্পানি প্রধানের বরাতে এ সংবাদ জানিয়েছে মার্কিন বার্তা সংস্থা এপি।

এপির প্রতিবেদন অনুযায়ী, বছরের শেষদিকে বাণিজ্যিক বিক্রির উদ্দেশে ভ্যাকসিনটি বাজারে ছাড়া হবে জানিয়ে সিনোফার্মার চেয়ারম্যান লিউ জিংজেন দেশটির একটি দৈনিককে বলেছেন, এর দাম হবে ১ হাজার ইয়েন বা ১৪০ মার্কিন ডলারের কম। ২৮ দিনের ব্যবধানে দুটি ধাপে ভ্যাকসিনটি দেওয়া হবে।

সিনোফার্মার চেয়ারম্যান লিউ জিংজেন বলেন, ‘আমাদের দেশের ১৪০ কোটি মানুষকেই এ ভ্যাকসিন নিতে হবে না।’ করোনা প্রতিরোধে দুটি ভ্যাকসিন পরীক্ষা করছে সিনোফার্মা। বছরে ২২ কোটি ডোজ ভ্যাকসিন উৎপাদনের সক্ষমতা রয়েছে বলে দাবি করেছেন লিউ জিংজেন।

তিনি আরও বলেন, সাধারণত বড় বড় শহরগুলোর শিক্ষার্থী ও শ্রমিকদের ভ্যাকসিনটি দেওয়ার প্রয়োজন হবে; তবে খুব কম জনবসতিপূর্ণ গ্রামাঞ্চলে বসবাসকারীদের জন্য আপাতত তার প্রয়োজন পড়বে না।

(0)

Exit mobile version