Site icon changetv.press

‘এরা কি ভিসি না ওসি?’

‘এরা কি ভিসি না ওসি?’ এমন মন্তব্য করেন নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না।

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে উপাচার্যের পদত্যাগের দাবিতে আন্দোলনরত শিক্ষক ও শিক্ষার্থীদের ওপর ছাত্রলীগের নেতা-কর্মীদের হামলা ঘটনার প্রতিবাদে আয়োজিত মানববন্ধনে এ কথা বলেন তিনি।

বুধবার দুপুরে রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে এক মানববন্ধনে মান্না এসব কথা বলেন।

তিনি বলেন, ‘এই রকম ঘটনা আজকাল প্রায় প্রতিদিন ঘটে। ছাত্রদের শুধু নয়, শিক্ষকের মর্যাদা আজ কীভাবে যে ভূলুণ্ঠিত, মানুষের সম্মান যে কীভাবে ভূলুণ্ঠিত, তা গত ১০ বছর ধরে দেখছি। সবচেয়ে বেশি নির্ভর করার জায়গা যে বিশ্ববিদ্যালয়, সে বিশ্ববিদ্যালয়গুলোতে একেকজন উপাচার্য বসানো হয়েছে, এরা কি ভিসি না ওসি? এটা বোঝা মুশকিল।’

জাবি উপাচার্যের বিরুদ্ধে অভিযোগ পুরোনো উল্লেখ করে মান্না বলেন, ছাত্রলীগের অব্যাহতি পাওয়া সভাপতি ও সাধারণ সম্পাদক জানিয়েছিলেন যে বিশ্ববিদ্যালয়ের শাখা ছাত্রলীগকে উপাচার্য চাঁদা দিয়েছেন। তার অধীনে শিক্ষার্থীরা কীভাবে শিক্ষিত হবেন, তা নিয়ে প্রশ্ন তোলেন তিনি।

(7)

Exit mobile version