Site icon changetv.press

এরশাদের অনুপস্থিতিতে জাপার অর্থ সংকট হবেনা : জিএম কাদের

জাপার নতুন চেয়ারম্যান জিএম কাদের চেঞ্জ টিভিকে দেয়া এক সাক্ষাৎকারে বলেন, জাতীয় পার্টির সাবেক চেয়ারম্যান হুসাইন মোহাম্মদ এরশাদ ‘র কবর রংপুরে হয়েছে মানুষের ভালবাসার জন্য। রংপুরের মানুষ এরশাদ এবং জাতীয় পার্টিকে অনেক ভালবাসে যা তারা প্রমাণ করেছে।

প্রয়াত প্রেসিডেন্ট এবং জাপার সাবেক চেয়ারম্যান এরশাদের অনুপস্থিতি জাপা অর্থ সংকটে পরবে কি না, এমন প্রশ্নের জবাবে জিএম কাদের বলেন, জাতীয় পার্টি আগে যে ভাবে চলছিল সেই ভাবেই চলবে, কোন ধরনের অর্থ সংকট হবেনা।

বিদিশা এরশাদের বিষয়ে জানতে চাইলে জিএম কাদের বলেন, এ ব্যাপারে আমি কিছু বলতে চাইনা।

এর আগে —
হুসেইন মুহম্মদ এরশাদের মৃত্যুতে তার ছোট ভাই গোলাম মোহাম্মদ (জিএম) কাদেরকে দলের নতুন চেয়ারম্যান ঘোষণা করেছে জাতীয় পার্টি (জাপা)। গত ১৯ জুন রাজধানীর বনানীতে জাপা চেয়ারম্যানের কার্যালয়ে এ ঘোষণা দেন দলটির মহাসচিব মসিউর রহমান রাঙ্গা।

(17)

Exit mobile version