জাতীয় সংসদের বৈঠকে অনির্ধারিত আলোচনায় বৃহস্পতিবার (১১ জুলাই) রাশেদ খান মেনন বলেন, এমপিরা হচ্ছেন বকাউল্লাহ তারা বকে যান, ক্ষমতাসীনরা শোনাউল্লাহ, শুনে যান। আর সংসদ হচ্ছে গরিবউল্লাহ। এ সময় গ্যাসের দাম নিয়ে কোনো আলোচনা না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেন আওয়ামী লীগের নেতৃত্বাধীন ১৪ দলের শরিক ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন।
এ সময় তিনি আরো বলেন, রুলস অব প্রসিডিউরে আছে, সুতরাং এটা সম্পর্কে জানার অধিকার আমার আছে। অবশ্য আমাদের সংসদ সদস্য মইন উদ্দীন খান বাদল আমাকে বলছিলেন, খামকা এটা নিয়ে ইনসিস্ট করে লাভ নেই। কারণ আমরা হচ্ছি বকাউল্লাহ আর ওনারা শোনাউল্লাহ আর এই সংসদ হচ্ছে গরিবউল্লাহ।
সাবেক মন্ত্রী মেনন মনে করেন, গ্যাসের দাম নিয়ে আলোচনা না হলে এই সংসদ আরও গরিব হয়ে যাবে।
(20)

