Site icon changetv.press

এবার হিরো আলমের কণ্ঠে প্রবাসীদের নিয়ে গান

সমালোচনার তীর উপেক্ষা করে একের পর এক গান গেয়ে যাচ্ছেন হিরো আলম। অনেকটাই যেন ‘ড্যাম কেয়ার’ ভাব তার মাঝে। মনে হচ্ছে কোনো সমালোচনাই তার এই গান গাওয়া আটকাতে পারবে না। এবার প্রবাসীদের নিয়ে গান প্রকাশ করলেন হিরো আলম।

সদ্য মুক্তি পাওয়া এই গানটিতে কোনো রকম ভূমিকা ছাড়াই দেখা যাচ্ছে আলমকে। গানটি মুক্তির পর অনেক প্রবাসী মন্তব্য করে তাদের প্রতিক্রিয়া জানাচ্ছেন। সেখানে সমালোচনা থাকলেও কেউ কেউ প্রশংসা করছেন গানটির।

উল্লেখ্য, গত ২৬ নভেম্বর হিরো আলম তার অফিসিয়াল ইউটিউব চ্যানেলে ‘বাবু খাইছো’ নামে একটি গান রিলিজ করেন। এ নিয়ে নেতিবাচক প্রতিক্রিয়া আসলেই থেমে থামেনকি আলম। তিনি ধারাবাহিকভাবে গান করে যাচ্ছেন, এরই মধ্যে তার হিন্দি ও ইংরেজি লিরিক্সের গানও মুক্তি পেয়েছে।

(1)

Exit mobile version