Site icon changetv.press

এবার হাজী সেলিমের গাওয়া ভিডিও গান ভাইরাল !

রাজধানীর লালবাগ, চকবাজার, বংশাল ও কোতোয়ালি থানা নিয়ে গঠিত ঢাকা-৭ আসনের বর্তমান সংসদ সদস্য হাজী মোহাম্মদ সেলিম। সবার কাছে তিনি হাজী সেলিম নামে পরিচিত।

এবার তার গাওয়া একটি গান ভাইরাল হলো সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে।

বিভিন্ন সময় নানা কারণে তাকে সংবাদের শিরোনামে দেখা যায়। তবে সম্প্রতি তিনি আলোচনায় রয়েছেন তার পুত্র ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) ৩০ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ইরফান সেলিমের কারণে। নৌবাহিনীর এক কর্মকর্তাকে মারধর ও হত্যার হুমকির মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে।

তারপর থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে হাজী সেলিম সবচেয় আলোচিত ব্যক্তিতে পরিণত হয়েছেন। তার লাইফস্টাইল, রাজনৈতিক জীবনের সাফল্য-ব্যর্থতা নিয়ে নানা বিষয় ভাইরাল হতে দেখা যাচ্ছে। তার ভিড়ে রয়েছে ৫৭ ও ৩৭ সেকেন্ডের কিছু ভিডিও। যেখানে দেখা যাচ্ছে হাজী সেলিম গান গাইছেন। লালবাগ কেল্লায় শুটিং হওয়া সেই ভিডিওতে হাজী সেলিম কণ্ঠ দিয়েছেন ‘ভালোবেসে গেলাম শুধু/ ভালোবাসা পেলাম না’ শিরোনামে তুমুল জনপ্রিয় গানটিতে।

ধারণা করা হচ্ছে, ২০১৫ সালে কোরাবানি ঈদ উপলক্ষে বিটিভিতে প্রচার হওয়া ‘মন্ত্রী ও সাংসদের নিয়ে ঈদ আড্ডা’ নামের অনুষ্ঠানে প্রচার হয়েছিলো গানটি। পাঁচ বছর আগের সেই গান নিয়েই এখন মেতেছেন নেটিজেনরা। তবে প্রায় সবাই গানচিত্রটি নিয়ে ট্রল করছেন।

১৯৯৬ সালে তৎকালীন অবিভক্ত ঢাকা সিটি কর্পোরেশনের ওয়ার্ড কমিশনার হাজী সেলিম জাতীয় নির্বাচনে এমপি পদে প্রতিদ্বন্দ্বিতা করতে চেয়েছিলেন। কিন্তু নিজ দল বিএনপি তাকে মনোনয়ন না দেওয়ায় যোগ দেন আওয়ামী লীগে। তখন থেকেই বাড়তে শুরু করে তার প্রতাপ, প্রভাব ও নাম।

লিংক… https://www.facebook.com/100001479373717/videos/3464236753635603/

(0)

Exit mobile version