Site icon changetv.press

এবার হাইড্রোজেনেও চলবে ট্রেন !

এবার হাইড্রোজেনে চলবে ট্রেন। বাঁচবে পরিবেশ। ২০২৪ সালে এই ধরনের ট্রেনের ট্রায়াল রান হবে।

জার্মানির  দুই সংস্থা ডয়চে বান ও সিমেন্স মবিলিটি  মিলে তৈরি করছে হাইড্রোজেন চালিত ফুয়েল সেল ট্রেন এবং একটি ফিলিং স্টেশন। জার্মানিতে ডিজেল ট্রেন ইঞ্জিনকে বিদায় জানিয়ে পরিবেশবান্ধব প্রযুক্তিতে নতুন ইঞ্জিন তৈরির প্রক্রিয়া শুরু হয়েছে।

এই প্রযুক্তিতে ট্রেন প্রতি ঘণ্টায় ১৬০ কিলোমিটার গতিতে ছুটবে। আর ডয়চে বানের হিসাব, বছরে ৩৩০ টন কার্বন ডাই অক্সাইড দূষণের হাত থেকে বাঁচা যাবে।

জার্মানির সরকারি রেল কোম্পানি ডয়চে বান ও সিমেন্স মবিলিটি মিলে তৈরি করছে এই হাইড্রোজেন ট্রেন সেট। হাইড্রোজেন ও অক্সিজেনের প্রতিক্রিয়ায় তৈরি হবে বিদ্যুৎ, যা দিয়ে ট্রেন চলবে। এর বাই প্রোডাক্ট হবে জল। তিন বছরের মধ্যে এই ট্রেনের ট্রায়াল রান হবে।

ডয়চে বানের বোর্ড সদস্য সাবিন জাসকি বলেছেন, ২০৫০ সালের মধ্যে বা সম্ভব হলে তার আগে রেল কোম্পানি কার্বন নিঃসরণ বন্ধ করতে দায়বদ্ধ। জাসকি বলেছেন, আমরা আর পেট্রোল-জাত জ্বালানি ব্যবহার করব না।

ডয়চে বান চাইছে, ২০৩৮ সালের মধ্যে পুরোপুরি পরিবেশবান্ধব জ্বালানিতে চলে যেতে। কারণ, ওই সময়ের মধ্যে দেশে কয়লা ভিত্তিক বিদ্যুৎকেন্দ্রগুলি বন্ধ করে দেয়া হবে।

(0)

Exit mobile version