Site icon changetv.press

এবার সকল রেকর্ড ভেঙ্গে আক্রান্ত ২,৫২৩, মৃত্যু ২৩ জন

বাংলাদেশে প্রাণঘাতী করোনা ভাইরাসে আক্রান্ত ও মৃত্যু সংখ্যা প্রথমদিকে যতোটা কম ছিলো এখন তা বেড়ে চরম পর্যায়ে পৌঁছেছে। কোনোভাবেই থামছেনা মৃত্যুর মিছিল। সঙ্গে আক্রান্তের হার।

বাংলাদেশে ২৪ ঘন্টায় করোনায় মৃত্যু হয়েছে আরও ২৩ জনের । একই সময়ে শনাক্ত হয়েছেন ২,৫২৩ জন। যা আক্রান্তের সকল রেকর্ড ছাড়িয়েছে। ফলে প্রাণঘাতী এ ভাইরাসে আক্রান্তের মোট সংখ্যা ৪৩ হাজার প্রায়।

করোনা ভাইরাস নিয়ে স্বাস্থ্য অধিদফতরের নিয়মিত হেলথ বুলেটিনে আজ দুপুরে এ তথ্য জানান অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।

তিনি জানান, দেশে ২৪ ঘন্টায় আরও ১১ হাজার ৩০১ জনের নমুনা পরীক্ষার পর ২,৫২৩ জনের করোনা শনাক্ত হয়েছে।

করোনা থেকে নিজেদের রক্ষার জন্য আবারও জণগনকে সতর্ক ও সচেতন থাকার অনুরোধ জানান তিনি। বিশেষ করে ধুমপান না করতে বরাবরের ন্যায় সতর্ক করেন তিনি। বলেন, সচেতনতার বিকল্প কোনো উপায় করোনা থেকে বাঁচার রাস্তা নেই। সুতরাং ঘরে থাকুন, সামাজিক দুরত্ব মেনে চলুন এবং সুস্থ থাকুন।

সম্পূর্ন ব্রিফিং দেখতে চোখ রাখুন চেঞ্জ টিভি’র ইউটিউবে…

https://www.youtube.com/channel/UCWzOfBhVmuRmAd5bzxXP2CA

(0)

Exit mobile version