Site icon changetv.press

এবার শতভাগ করোনা এন্টিবডি তৈরীর দাবি যুক্তরাষ্ট্রের

করোনার সফল এন্টিবডি আবিষ্কারের দাবি করেছে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়াভিত্তিক বায়োফার্মাসিউটিক্যাল কোম্পানি সোরেন্টো থেরাপিউটিকস।

করোনা প্রতিরোধী এই এন্টিবডি শতভাগ কার্যকর এবং মাত্র চারদিনেই রোগী করোনামুক্ত হবে বলে দাবি তাদের। যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যম ফক্স নিউজের এক খবরে এই তথ্য জানানো হয়েছে। তারা জানিয়েছে, ভ্যাকসিন বা টিকা বাজারে আসার কয়েক মাস আগেই এই অ্যান্টিবডি বাজারে পাওয়া যাবে।

ডা. হেনরি জি বলেন, এর মাধ্যমে আরোগ্য সম্ভব। আমরা এর ওপরই জোর দিচ্ছি। যদি আপনার শরীরে নিষ্ক্রিয় করে দেওয়ার মতো অ্যান্টিবডি থাকে তবে সামাজিক দূরত্ব বজায় রাখার আর প্রয়োজন হবে না। এই এন্টিবডি মানবদেহে থাকা ভাইরাসটিকে চারপাশ থেকে ঘিরে ধরে এবং দেহ থেকে বের করে দেয়।

খবরে বলা হয়েছে, সংক্রমণজনিত রোগের চিকিৎসায় এন্টিবডি ব্যবহার শত বছর ধরে চলে আসছে। যদিও এর কার্যকারিতা নিয়ে প্রশ্ন থেকেই গেছে। সেজন্য ক্লিনিক্যাল ট্রায়ালে সফল অ্যান্টিবডি বা করোনামুক্ত ব্যক্তির প্লাজমায় আক্রান্ত ব্যক্তির চিকিত্সা নতুন চ্যালেঞ্জে ফেলতে পারে বলে আশঙ্কা করে আসছেন বিশেষজ্ঞরা।

(2)

Exit mobile version