Site icon changetv.press

এবার যুবলীগ থেকে বহিষ্কার কাউন্সিলর রাজীব

গত রাত ১০ টার দিকে আটক কাউন্সিলর রাজীবকে যুবলীগ থেকে বহিষ্কার করা হয়েছে।

ঢাকা মহানগর উত্তর যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও ওয়ার্ড কাউন্সিলর তারেকুজ্জামান রাজীব গতকাল রাত ১০ টার দিকে ক্যাসিনো অভিযানের অংশ হিসেবে র‌্যাবের হাতে গ্রেপ্তার হওয়ার পর যুবলীগ থেকে বহিষ্কার করা হয়েছে বলে জানা গেছে।

চাঁদাবাজি ছাড়াও বেশ কয়েকটি সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ৩৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর তারেকুজ্জামান রাজীবকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছেন র‌্যাব সদর দফতরের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইং পরিচালক লে. কর্নেল সারওয়ার-বিন-কাশেম।

(4)

Exit mobile version