ভারতের উত্তরাখণ্ডের পিথোরাগড় সীমান্তে বর্ডার রোড বানাতে সেনা মোতায়েন করেছে নেপাল। দারচুলা-তিনকার মধ্যকার ওই সড়কটি মহাকালী করিডোর নামেও পরিচিত।
টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, অগ্রাধিকারভিত্তিতে সড়ক তৈরি করছে নেপালি আর্মি। কয়েকমাস আগেই ১৩৪ কিলোমিটার সড়কটি তৈরি করতে আর্মি নিয়োজিত করেছে নেপাল সরকার।
অন্যদিকে তিনকারের কাছেই চায়না বর্ডারেও গমনাগমন সহজতর হবে সড়কটির কাজ সম্পন্ন হলে। এছাড়া পিলগ্রিম ও কৈলাস মানস সরোবরে যেতেও ট্যুরিস্টদের জন্য সহজ হবে। উত্তরাখণ্ডের কয়েকটি এলাকাকে নিজেদের মানচিত্রে স্থান দিয়ে নেপালের পার্লামেন্ট কিছুদিন আগেই যে বিলটি পাস করেছে, সেই উত্তেজনার রেশ না কাটতেই এমন খবর এলাকাবাসীকে আরো চিন্তিত করে তুলেছে।
(0)

