Site icon changetv.press

এবার ভারতেরও দাবি; করোনা ভাইরাস চীনের ল্যাবেই তৈরী

নভেল করোনা ভাইরাস প্রাকৃতিক নয়, এটি তৈরি হয়েছে চীনের ল্যাবে। এবার অনেক দেশের মতো সেই তালিকায় যোগ হলো ভারতও। তারাও দাবি করেছে যে, এই ভাইরাস চীনের ল্যাব থেকেই তৈরী হয়েছে।

সম্প্রতি ভারতের কেন্দ্রীয় মন্ত্রী নিতীন গড়কড়ি ভারতীয় সংবাদমাধ্যমকে দেয়া এক সাক্ষাৎকারে বলেছেন, আমাদের করোনার সঙ্গে বাঁচতে থাকা শিখতে হবে। কারণ এটা কোনও প্রাকৃতিক ভাইরাস নয়। এটা কৃত্রিমভাবে তৈরি হয়েছে। আর এটি চীনের ল্যাবেই তৈরী হয়েছে বলে ইঙ্গিত দেন এই মন্ত্রী।

এখন বিশ্বের অনেক দেশই এর প্রতিষেধকের জন্য গবেষণা করছে। প্রতিষেধকটি এখনও আসেনি, আশা করা হচ্ছে যত দ্রুত সম্ভব এটি পাওয়া যাবে। তখন আর কোনও সমস্যা থাকবে না।

ভারতে এ পর্যন্ত করোনা ভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়েছেন ৭৮ হাজারেরও বেশি। মারা গেছেন অন্তত ২ হাজার ৫৫১ জন। প্রাণঘাতী এই ভাইরাসের সংক্রমণ নিয়ন্ত্রণে গত ২৪ মার্চ দেশজুড়ে লকডাউনের ঘোষণা দেন ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

(0)

Exit mobile version