Site icon changetv.press

এবার ব্রিটিশ প্রধানমন্ত্রী জনসন করোনায় আক্রান্ত

ভয়ানক করোনা ভাইরাসের থাবা থেকে বাদ পড়ছেন না পৃথিবীর ক্ষমতাধর রাষ্ট্রনায়কেরাও । পুরো বিশ্বকেই যেনো মৃত্যুপুরী বানানোর ব্রত নিয়ে করোনা ছড়িয়ে পড়েছে ভয়ংকর মহামারী রুপে । ইতোমধ্যে মারা গেছেন বেশ কয়েকটি রাষ্ট্রের গুরুত্বপূর্ণ জনপ্রতিনিধি । আরও নতুন করে আক্রান্ত হয়েছেন অনেকেই ।

আর এবার আক্রান্ত হলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন । এক টুইট বার্তায় প্রধানমন্ত্রী নিজে এ তথ্য নিশ্চিত করেন।

প্রধানমন্ত্রী বরিস জনসন এক টু্‌ইটে জানান, গত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসের উপসর্গ দেখতে পায়, পরে টেস্ট করলে তা পজেটিভ আসে। তিনি আরও জানান, করোনা ধরা পরার পর তিনি আইসোলেশনে আছেন এবং ভিডিও কনফারেন্সের মাধ্যেমে সরকার পরিচালনা করছেন।

(38)

Exit mobile version