Site icon changetv.press

এবার ব্যান্ড তারকা বিপ্লবের মুখে হিরো আলমের প্রশংসা

মার্কিন যুক্তরাষ্ট্র থেকে এক ভিডিও বার্তায় এক সময়ের শ্রোতাপ্রিয় সংগীতশিল্পী বিপ্লব বলেছেন, গত নির্বাচনে হিরো আলম যখন নির্বাচন করতে এলেন তখন তাকে নিয়ে অনেক মজা করেছি। হিরো আলম কেন নির্বাচন করছে, এমপি হওয়ার যোগ্যতা তার আছে কিনা—এসব নিয়ে প্রশ্ন করেছি।

বলেন, আমি একটি জিনিস বুঝতে পারি, হিরো আলম আর কিছু না হোক, সে কখনো চাল চোর আলম হবে না। সে হিরো আলমই থাকবে। সে হয়তো বা হিরো এমপি হতে পারে! তার প্রতি এটা আমার বিশ্বাস।

বিপ্লব বলেন, ইংরেজি জানলেই আপনি গাছের শিখরে উঠে গেলেন তা নয় ! পররাষ্ট্রমন্ত্রী হতে হলে জেগে স্বপ্ন দেখা এবং তা বাস্তবায়নের যোগ্যতা লাগে।

গত জাতীয় নির্বাচনে টেলিভিশনের একটি টক শোতে আমন্ত্রণ জানানো হয়েছিল হিরো আলমকে। বিষয়টি উল্লেখ করে বিপ্লব বলেন, আমন্ত্রণ জানিয়ে হিরো আলমকে বিব্রতকর প্রশ্ন করা হয়েছে। তাকে একজন প্রশ্ন করেছিলেন, আপনি যদি পররাষ্ট্রমন্ত্রী হন তবে কী করবেন ? আসলে পররাষ্ট্রমন্ত্রী হতে হলে ইংরেজি জানতেই হবে এমন নয়।

(0)

Exit mobile version