Site icon changetv.press

এবার বিয়ের পিঁড়িতে বসবেন শ্রদ্ধা কাপুর

সব ঠিক থাকলে আগামী বছরই বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন শ্রদ্ধা কাপুর। এই খবর এখন সারা মিডিয়া জগতে।
এর আগে তাকে নিয়ে গুজব ছড়ালেও আলোকচিত্রী রোহান শ্রেষ্ঠের সাথে তার আগামী বছরে বিয়ে হবে বলে জানা গেছে।
শ্রদ্ধা কাপুর বরাবরই নিজের ব্যক্তিগত জীবন নিয়ে খোলামেলা কথা বলতে চান না। সম্প্রতি একটি জনপ্রিয় সংবাদ মাধ্যমে রোহান শ্রেষ্ঠ ও শ্রদ্ধার ছবি প্রকাশ হয়েছে।

এই ছবি প্রকাশ হওয়ার পর নতুন করে আলোচনায় এসেছে রোহান-শ্রদ্ধার সম্পর্ক। এরই মধ্যে নাকি তুরস্কে দু’জনে ছুটিও কাটিয়ে এসেছেন। না, আর দেরি নয় এবার বিয়েটাও সেরে ফেলতে চান তারা। শোনা যাচ্ছে শ্রদ্ধার মা শিবাঙ্গী কাপুর মেয়ের বিয়ের জন্য গুছাতে শুরু করেছেন।

(16)

Exit mobile version