Site icon changetv.press

এবার পররাষ্ট্রমন্ত্রীকে নিয়ে ভারতীয় গণমাধ্যমের কটাক্ষ

বাংলাদেশের সীমান্ত এলাকার গরিব মানুষ এখনও খেতে পাচ্ছে না। সে কারণেই তারা ভারতে অনুপ্রবেশ করছে।

বাংলাদেশকে কটাক্ষ করে ভারতের বিজেপি স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের এমন মন্তব্যের পরিপ্রেক্ষিতে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. একে আব্দুল মোমেন তার জবাব দেন।

তিনি বলেছেন, ভারতের ৫০ শতাংশের মানুষের ভালো কোনও বাথরুম নেই। আর আমাদের ৯০ শতাংশ লোকই ভালো বাথরুম ব্যবহার করেন। আরও বলেন, বাংলাদেশ নিয়ে তার জ্ঞান সীমিত। আমাদের দেশে এখন কেউ না খেয়ে মরে না। এখানে কোনও মঙ্গাও নেই। সীমিত জ্ঞানের কারণেই অমিত শাহ ওই কথা বলেছেন।

এদিকে, পররাষ্ট্রমন্ত্রীর এই বক্তব্যকে কটাক্ষ হিসেবে নিয়েছে ভারতের কিছু সংবাদ মাধ্যম। বৃহস্পতিবার দেশটির কয়েকটি সংবাদ মাধ্যমে পররাষ্ট্রমন্ত্রীর ওই বক্তব্যের সমালোচনা করা হয়েছে।

এ ব্যাপারে ভারতী গণমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেস জানিয়েছে, বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ভারতের স্বরাষ্ট্রমন্ত্রীকে কটাক্ষ করেছেন। এছাড়াও বিভিন্ন ক্ষেত্রে বাংলাদেশের ভারতের চেয়ে এগিয়ে থাকা নিয়ে মন্ত্রীর বক্তব্যকেও সামনে নিয়ে এসেছে তারা।

(0)

Exit mobile version