Site icon changetv.press

এবার ধান কাটার হার্ভেস্টার মেশিন আনলেন মাশরাফি

করোনার প্রভাবে চারিদিকে যখন শ্রমিক সংকটে কৃষকেরা তখন সেই মুহূর্তে নড়াইলের কৃষকদের জন্য স্বস্তিদায়ক সংবাদ দিয়েছেন মাশরাফি। তার অনুরোধে সরকারের কৃষি মন্ত্রণালয় নড়াইল জেলার জন্য ১টি কম্বাইন্ড হার্ভেস্টার মেশিন দিয়েছে।
জানা গেছে, ইতোমধ্যেই নড়াইলে পৌঁছে গেছে সেই হারভেস্টার মেশিন এবং অল্প কয়েকদিনের মধ্যে আরও ৩টি মেশিন নড়াইলে  পৌঁছাবে। ধান কাটার শ্রমিক সংকটের এই দুর্দিনে এমন একটি খবর সত্যি নড়াইলের কৃষকদের জন্য আনন্দের।
করোনা মহামারির এই সময়ে খাদ্য সংকট মোকাবেলায় প্রধানমন্ত্রী বার বার তাগিদ দিয়েছেন। শ্রমিকের অভাবে সঠিক সময়ে ধান কাটতে না পারলে কৃষক ও দেশের একটি বড় ক্ষতি হয়ে যাবে। আর একারণে পত্রিকার মাধ্যমে এই মেশিনের কথা জানতে পেরে তাৎক্ষণিকভাবে নড়াইল-২ আসনের সংসদ সদস্য মাশরাফি বিন মর্তুজা কৃষিমন্ত্রী বরাবর ডিও লেটার পাঠিয়েছিলেন। ২১ এপ্রিল, ২০২০ পাঠানো ওই ডিও লেটারের ভিত্তিতে সপ্তাহ ঘুরতে না ঘুরতেই একটি কম্বাইন্ড হার্ভেস্টার মেশিন নড়াইলে এসে পৌঁছায়।
কম্বাইন্ড হার্ভেস্টার মেশিন এক ঘণ্টায় এক বিঘা জমির ধান কাটতে সক্ষম, এভাবে সারাদিন কাজ করলে দিনে ১০-১২ বিঘা জমির ধান কাটা সম্ভব। শুধু ধান কাটা নয়, সাথে সাথে এটি ধান মাড়াই করে বস্তাবন্দি করতেও সক্ষম। স্বল্প খরচে এই মেশিন কৃষকড়ের ধান কাটার সময় বাঁচাবে, কষ্ট কমাবে। সর্বোপরি প্রয়োজনের সময় নড়াইলের মাঠেই আধুনিক প্রযুক্তিনির্ভর কৃষির সুফল পাবেন কৃষকেরা।

(16)

Exit mobile version