Site icon changetv.press

এবার তেলেগু অভিনেত্রী শ্রাবণী কোন্দাপালির আত্মহত্যা

বিদেশি শোবিজ অঙ্গনে সুশান্তের মৃত্যুর পরে একের পর এক শোক সংবাদ আসছেই। এবার আত্মহত্যা করলেন তেলেগু অভিনেত্রী শ্রাবণী কোন্দাপালি। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) হায়দরাবাদের মধুরানগরে নিজের বাড়ির বাথরুমে তাকে গলায় ফাঁস দিয়ে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়। তার বয়স হয়েছিল ২৬ বছর। ‘মানাসু মামাতা’ টিভি সিরিয়ালে কাজ করে বিশেষ পরিচিতি পান এই অভিনেত্রী। ময়নাতদন্তের জন্য তার মরদেহ হাসপাতালে পাঠানো হয়। ধারণা করা হচ্ছে, তিনি আত্মহত্যা করেছেন।

এ বিষয়ে ইতোমধ্যে তদন্ত শুরু করেছে স্থানীয় পুলিশ। পরিবারের সদস্যরা দাবি করেছেন, দেবরাজ রেড্ডি নামের এক ব্যক্তি কয়েকদিন আগে এই অভিনেত্রীকে হয়রানি করেছেন। এরপরে তার গোপন ছবি ফাঁস করে দেয়ায় সম্মানহানি সইতে না পেরে আত্মহত্যার পথ বেছে নিয়েছেন শ্রাবণী। দেবরাজ অন্ধ্র প্রদেশের কাকিনাড়া অঞ্চলের বাসিন্দা।

তেলেগু ৩৬০ সংবাদমাধ্যম জানিয়েছে, শ্রাবণীর সঙ্গে দেবরাজের পরিচয় টিকটকে। এরপর তাদের বন্ধুত্ব গড়ে ওঠে ও তারা প্রায়ই দেখা করতেন। কিন্তু সম্প্রতি দেবরাজ শ্রাবণীকে হেনস্তা করে এবং সম্মানহানি করে। এরপরেই এমন সিদ্ধান্ত নেন অভিনেত্রী। এই ঘটনায় শ্রাবণীর পরিবারের পক্ষ থেকে থানায় মামলা দায়ের করা হয়েছে।

(0)

Exit mobile version