Site icon changetv.press

এবার ডেঙ্গুতে প্রাণ হারালেন পুলিশের এসআই

এবার ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে মারা গেলেন পুলিশের এক এসআই কোহিনুর বেগম নীলা (৩৩)। তিনি পুলিশের স্পেশাল ব্রাঞ্চে ছিলেন। এসআই কোহিনুর বেগমের গ্রামের বাড়ি টাঙ্গাইলের ভুয়াপুরে। তার দেড় বছর বয়সী এক শিশু সন্তান রয়েছে।

বুধবার (৩১ জুলাই) রাত ১টা ১৫ মিনিটের দিকে রাজধানীর মোহাম্মদপুর সিটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

মোহাম্মদপুর সিটি হাসপাতালে দায়িত্বরত কর্মকর্তা বলেন, রাজারবাগ পুলিশ লাইন হাসপাতাল থেকে গত ২৯ জুলাই রাত ৯টায় তাকে গুরুতর অবস্থায় এ হাসপাতালে আনা হয়।

এরপর থেকে তাকে আইসিইউতে রাখা হয়। বুধবার রাত ১টা ১৫ মিনিটের দিকে মারা যান তিনি।

(19)

Exit mobile version