Site icon changetv.press

এবার ট্রাম্পের করোনা আক্রান্ত নিয়ে জো’র খোঁচানো মন্তব্য

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড  ট্রাম্প বরাবরই করোনা ও লকডাউনের বিপক্ষে বরাবরই ছিলেন। আর মাস্ক ব্যবহারেও ছিলেন অমনোযোগী।

সেই ডোনাল্ড ট্রাম্প করোনা আক্রান্ত হওয়ার পর নির্বাচনে তার প্রতিদ্ব্ন্দ্বী ডেমোক্র্যাটিক প্রার্থী জো বাইডেন খোঁচা দিয়ে কথা বলেছেন।

জো বাইডেন বলেছেন, ডোনাল্ড ট্রাম্পের করোনা ভাইরাসে আক্রান্ত হওয়া এই মহামারীর গুরুত্ব বোঝাতে একটি শক্তিশালী অনুস্মারক। জো ট্রাম্পের দ্রুত আরোগ্য কামনা করে বলেন, এই ভাইরাসকে আমাদের গুরুত্বের সঙ্গে নিতে হবে। এটা এমনি এমনিই চলে যাবে না।

তিনি আরও বলেন, দায়িত্বশীল হিসেবে আমাদেরকে আমাদের নিজেদের কাজটুকু করতে হবে। অর্থাৎ বিজ্ঞান মেনে চলতে হবে, বিশেষজ্ঞদের কথা মানতে হবে, হাত ধুতে হবে, সামাজিক দূরত্ব মেনে চলতে হবে, জনবহুল স্থানে মাস্ক পরতে হবে এবং অন্যদেরকেও এসব মেনে চলতে উদ্বুদ্ধ করতে হবে।

উল্লেখ্য, শুধু ট্রাম্প নয়, করোনায় আক্রান্ত তার স্ত্রী ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্পও। মূলত ঘনিষ্ঠ এক নারী উপদেষ্টার সংস্পর্শে আসার পরই করোনা ধরা পড়ে ট্রাম্পের।

(0)

Exit mobile version