Site icon changetv.press

এবার জেমসের কাছে ক্ষমা চাইলেন নোবেল !

ফেসবুকে আপত্তিকর পোস্টের ঘটনায় এবার নগরবাউল জেমসের কাছে ক্ষমা চেয়েছেন আলোচিত গায়ক নোবেল। নোবেল বলেন, ‘এমন ভুল আর হবে না।’

মঙ্গলবার রাত ৮টায় আবেগঘন পোস্ট দিয়ে জেমসকে ‘গুরু’ বলে সম্বোধন করেন তিনি। ফেসবুক পোস্টে নোবেল লেখেন— ‘জেমস ভাই। আমার তো মায়ের পেটের বড়ভাই নাই। যদি থাকত, আমি তাকে আপনার মতো করেই ভালোবাসতাম, শ্রদ্ধা করতাম। জেনে না জেনে, বুঝে না বুঝে, রাগ অভিমানে, অনেক অন্যায় করে ফেলেছি। গুরু!! যে ভুল আমি করেছি, সে ভুলের ক্ষমা চাওয়ার যোগ্য আমি নই। তবুও, যদি নিজের ছোট ভাই এবং আপনার সবচেয়ে বড় ভক্ত মনে করে আমাকে একটু ক্ষমার দৃষ্টিতে দেখতেন, আপনার কাছে চিরকৃতজ্ঞ থাকতাম।’

ঈদের আগের দিন মাঈনুল আহসান নোবেলের ফেসবুকে একাধিক স্ট্যাটাস দেখা যায়,  যা নিয়ে তোলপাড় শুরু হয়।  ব্যান্ডশিল্পী জেমসকে উদ্দেশ্য করে নোবেল লেখেন— ওই জেমস! ঈদের গান কই? নাকি ভয়েস গেছে গা।

এতেও থেমে থাকেননি নোবেল।  সেদিন ৯ ঘণ্টায় নোবেল তার ভেরিফায়েড ফেসবুক পেজে ১৭টি পোস্ট দিয়েছেন। যার মধ্যে ১৪টিই হচ্ছে সরাসরি নগরবাউল জেমসকে উদ্দেশ্য করে আপত্তিকর মন্তব্য!

(0)

Exit mobile version