Site icon changetv.press

এবার ক্যাসিনো ফাঁদে আটক কাউন্সিলর হাবিবুর রহমান

রাজধানীতে অবৈধ ক্যাসিনো পরিচালনার অভিযোগে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ওয়ার্ড কাউন্সিলর হাবিবুর রহমানকে আটক করা হয়েছে। শুক্রবার সকালে তাকে মৌলভীবাজারের শ্রীমঙ্গল থেকে আটক করে র‌্যাব।

হাবিবুর রহমান ৩২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর। ক্যাসিনোবিরোধী অভিযান শুরু হওয়ার পর থেকে আড়াল হতে শ্রীমঙ্গল সীমান্ত হয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করেছিলেন।পরে গোপন সংবাদের ভিত্তিকে তাকে আটক করে র‌্যাব।
র‌্যাবের সহকারী পরিচালক মিজানুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

(6)

Exit mobile version