Site icon changetv.press

এবার আরব আমিরাতে করোনা ভাইরাস

মধ্যপ্রাচ্যের দেশ আরব আমিরাতে করোনা ভাইরাসে একটি পরিবার আক্রান্ত হয়েছে বলে নিশ্চিত করেছে দেশটির স্বাস্থ্য ও সুরক্ষা মন্ত্রণালয়।

মন্ত্রণালয় জানিয়েছে, বুধবার (২৯ জানুয়ারি) চীনা শহর উহান থেকে আগত একটি পরিবারের সদস্যরা ভাইরাসে আক্রান্ত হয়েছিল, এটি সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ডাব্লুএএম-এর এক প্রতিবেদনে জানানো হয়।

মন্ত্রণালয়ের বিবৃতিতে যোগ করা হয়েছে, আরব আমিরাতে প্রথম আক্রান্ত ওই পরিবারের স্বাস্থ্যের অবস্থা স্থিতিশীল এবং তারা পর্যবেক্ষণে রয়েছে।

সংযুক্ত আরব আমিরাতের স্বাস্থ্য কর্তৃপক্ষ আরো জানায়, বিশ্ব স্বাস্থ্য সংস্থা অনুমোদিত বৈজ্ঞানিক সুপারিশ, শর্ত এবং মান মেনে প্রয়োজনীয় প্রয়োজনীয় সাবধানতা অবলম্বন করেছে এবং এতে উদ্বেগের কারণ নেই।

ইতোমধ্যে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে চীনে প্রাণ গেছে অন্তত ১৩২ জনের। আক্রান্ত হয়েছেন প্রায় ছয় হাজার মানুষ।

(12)

Exit mobile version