Site icon changetv.press

এতিম খানায় ভয়াবহ আগুনে ১৫ শিশু প্রাণ হারালেন

ক্যারিবিয়ান দেশ হাইতির একটি এতিম খানায় ভয়াবহ আগুনে ১৫ শিশু প্রাণ হারিয়েছে। বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) রাত ৯টার দিকে দেশটির রাজধানী পোর্ট-অ্য-প্রিন্সের কেন্সকফ এলাকার এতিমখানাটিতে আগুন লাগে।

স্থানীয়দের দাবি, ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন লাগার অন্তত দেড় ঘণ্টা পর সেখানে উপস্থিত হন। তবে তারা এসেছিলেন মোটরসাইকেলে করে। তাদের কাছে আগুন নেভানোর মতো কোনও সরঞ্জাম ছিল না।

বার্তা সংস্থা অ্যাসোসিয়েট প্রেস (এপি) জানায়, চার্চ অব বাইবেল আন্ডারস্টান্ডিং’ নামে একটি অলাভজনক ধর্মীয় গ্রুপের অধীনে পরিচালিত হয় এতিমখানাটি। কিন্তু সেখানে ব্যাপক অব্যবস্থাপনা ছিল। জেনারেটর সমস্যার কারণে বিদ্যুৎ না থাকায় বৃহস্পতিবার রাতে শিশুরা মোমবাতি জ্বালিয়েছিল। সেখান থেকেই আগুনের সূত্রপাত বলে ধারণা করা হচ্ছে।

নিহতদের মধ্যে নবজাতক থেকে শুরু করে ১০-১১ বছরের শিশুও রয়েছে। পরে কর্মীদের বিক্ষোভের কারণে গ্রুপটির পরিচালিত আরেকটি এতিমখানা থেকে শতাধিক শিশুকে সরিয়ে নেয় পুলিশ।

(31)

Exit mobile version