Site icon changetv.press

এতিমখানার ভবনধসে আহত ৪০

চাঁদপুর মতলবে এতিমখানার ভবনধসে ৪০ ছাত্র ও শিক্ষক আহত হয়েছেন।

শনিবার রাত ১০টার দিকে উপজেলার ফরাজীকান্দিতে নেদায়ে ইসলাম আল আমিন এতিমখানা তিনতলা ভবনের দোতলার করিডর ধসে আহত হন তারা।

মতলব উত্তর থানার ওসি নাছির উদ্দিন বলেন, রাতে খাবারের পর আগামী ১৬ ডিসেম্বর চাঁদপুরে শিক্ষার্থীদের যাওয়ার বিষয়ে কথা বলার জন্য ওই ভবনের নিচে জড়ো হন ছাত্র ও শিক্ষকরা।

এ সময় দোতলার করিডরে ছাত্রদের দাঁড় করিয়ে ব্রিফ করছিলেন শিক্ষকরা। এ সময় হঠাৎ ভবনের করিডরটি ধসে পড়ে । এতে প্রায় ৪০ শিক্ষক-শিক্ষার্থী আহত হয়েছেন।

ভবনটি ঝুঁকিপূর্ণ থাকায় এ ঘটনা ঘটে থাকতে পারে বলে জানান ওসি।

(6)

Exit mobile version