Site icon changetv.press

এখনি নির্বাচন কমিশনের পদত্যাগ করা উচিত: মির্জা ফখরুল

সরকারের কঠোর সমালোচনা করে তিনি বলেন, আজকে শেখ হাসিনার নেতৃত্বে দেশে একটি রাজতন্ত্র প্রতিষ্ঠা করতে চলেছে। সমস্ত দেশে লুটপাটের রাজনীতি তৈরি করেছে। নির্বাচন কমিশনের পদত্যাগ করা উচিত বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

সোমবার (১১ জানুয়ারি) জাতীয় প্রেস ক্লাবের সামনে ঢাকা মহানগর বিএনপি আয়োজিত মানববন্ধনে এসব কথা বলেন তিনি। নির্বাচন কমিশনের পদত্যাগ দাবিতে মানববন্ধনের আয়োজন করা হয়।

বিএনপি মহাসচিব আরও বলেন, কমিশন শুরুতে দায়িত্ব পালন করতে পারেনি শুধু তাই নয়, তারা সম্পূর্ণ ব্যর্থ হয়েছে। তাদের সেই যোগ্যতা নেই যে তারা একটি সুষ্ঠু নির্বাচন করবে। জাতীয় নির্বাচন গেছে, এখন স্থানীয় সরকার নির্বাচন তারা একইভাবে লুট করে নিয়ে যাচ্ছে।

(0)

Exit mobile version