ফিলিস্তিনের অসহায় জনগণের ওপর ইসরাইলের বর্বর আগ্রাসন এবং গণহত্যার তীব্র নিন্দা জানিয়ে ইসলামি প্রজাতন্ত্র ইরানের প্রেসিডেন্ট ড. হাসান রুহানি তাৎক্ষণিকভাবে ইসরাইলের এই হত্যাযজ্ঞ বন্ধের জন্য মুসলিম বিশ্ব ও আন্তর্জাতিক সংস্থাগুলোকে কার্যকর পদক্ষেপ নেয়ার আহ্বান জানিয়েছেন।
তিনি বলেন, ফিলিস্তিন এখনো মুসলিম উম্মাহর কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং অভিন্ন একটি ইস্যু। নিরুপায় ফিলিস্তিনিদের ওপর ইসরাইলি বর্বরতা অবসানের জন্য তেল আবিবকে মোকাবেলা জরুরি বলে তিনি মন্তব্য করেন।
প্রেসিডেন্ট রুহানি আরো বলেন, আঞ্চলিক গুরুত্বপূর্ণ এবং প্রভাবশালী দেশ হিসেবে ইরান ও তুরস্কের মধ্যে এই ইস্যুতে সহযোগিতা বাড়ানো দরকার। এছাড়া, জাতিসংঘ ও ইসলামি সহযোগিতা সংস্থা বা ওআইসি’র মাধ্যমে ইসরাইলের অপরাধযজ্ঞ এবং আগ্রাসন বন্ধের পদক্ষেপ নিতে হবে।
সূত্র : পার্সটুডে
(0)

