টানা তৃতীয় মেয়াদে থাকা বর্তমান সরকারের এক বছর পূর্তি উপলক্ষে আজ জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
সন্ধ্যা সাড়ে ৭টায় এ ভাষণ দেবেন প্রধানমন্ত্রী। ভাষণটি টেলিভিশন ও রেডিওতে সরাসরি সম্প্রচার করা হবে।
২০১৮ সালের ৩০ ডিসেম্বর অনুষ্ঠিত একাদশ সংসদ নির্বাচনে ক্ষমতা পাওয়ার পর ২০১৯ সালের ৭ জানুয়ারি নতুন সরকার গঠন করেন শেখ হাসিনা। বাংলাদেশে টানা এতদিন ক্ষমতায় থাকার রেকর্ড কোনো দলের নেই। প্রধানমন্ত্রী হিসেবেও শেখ হাসিনা সবচেয়ে বেশিবার ক্ষমতায় আছেন।
(6)

