Site icon changetv.press

এইচএসসির ফল প্রকাশ ১৭ই জুলাই

২০১৯ সালের এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হবে আগামী ১৭ জুলাই। ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক মু. জিয়াউল হক সোমবার গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

উল্লেখ্য, এ বছর এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয় গত ১ এপ্রিল। এবার দেশে ৯ হাজার ৮১টি প্রতিষ্ঠানের ১৩ লাখ ৫১ হাজার ৫০৫ জন শিক্ষার্থী ছিলেন। এরমধ্যে ছাত্র ৬ লাখ ৬৪ হাজার ৪৯৬ জন এবং ছাত্রী ৬ লাখ ৮৭ হাজার ৯ জন। ৮টি সাধারণ শিক্ষা বোর্ডের আওতায় এইচএসসি পরীক্ষায় মোট অংশ নেন ১১ লাখ ৩৮ হাজার ৭৪৭ জন। কারিগরি শিক্ষা বোর্ডের অধীন এসএসসি ভোকেশনাল পরীক্ষায় ১ লাখ ২৪ হাজার ২৬৪ জন এবং মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীন আলিম পরীক্ষায় অংশ নেন ৮৮ হাজার ৪৫১ জন।

(5)

Exit mobile version