Site icon changetv.press

উন্নয়নের লক্ষ্যে প্রধানমন্ত্রীকে সহায়তা করা উচিত : মাশরাফি

সারাদেশের মতো নড়াইলেও পালিত হয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৪তম শাহাদৎ বার্ষিকী। ১৫ আগস্টের নিহতদের প্রতি শোকপ্রকাশ করে আয়োজিত র‌্যালি ও শোকসভায় উপস্থিত ছিলেন নড়াইল ২ আসনের সংসদ সদস্য ও টাইগার অধিনায়ক মাশরাফি বিন মোর্ত্তজা।

এ সময় বঙ্গবন্ধুর সোনার বাংলার স্বপ্ন বাস্তবায়নে দেশনেত্রী শেখ হাসিনার সাথে একযোগে কাজ করতে সর্বসাধারণের প্রতি আহ্বান জানান মাশরাফী।

এ সময় মাশরাফী বলেন, বঙ্গবন্ধু চিন্তা করতেন নিপড়িত মানুষ মাথা উঁচু করে দাঁড়াবে। তিনি চিন্তা করতেন বিশ্বের বুকে বাংলাদেশ শক্তিশালী দেশ হিসেবে গড়ে উঠবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বঙ্গবন্ধুর স্বপ্নকে ধারণ করেছিলেন। ঠিক সেভাবেই তিনি কাজ করে চলেছেন। সোনার বাংলা গড়ার লক্ষ্যে উনি যেভাবে কাজ করছেন আমাদের প্রত্যেকের উচিত প্রধানমন্ত্রীকে সহায়তা করা।

(11)

Exit mobile version