Site icon changetv.press

উখিয়ায় চারজনকে গলা কেটে হত্যার তদন্ত শুরু

কক্সবাজারের উখিয়ায় একই পরিবারের চারজনকে গলা কেটে হত্যার ঘটনায় তদন্ত শুরু করেছেন আইন-শৃঙ্খলা বাহিনী।  বুধবার গভীর রাতে  উখিয়া রত্নাপালং ইউনিয়নের পূর্বরত্না গ্রামে একই পরিবারের ৪ জন নারী ও শিশুকে জবাই করে হত্যা করেছে দুর্বৃত্তরা।

বৃহস্পতিবার সকালে কুয়েত প্রবাসী রোকেন বড়ুয়া’র বাড়ির ভেতর থেকে ৪টি গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহতরা হলেন, পূর্বরত্না গ্রামের মৃত প্রবীণ বড়ুয়ার স্ত্রী সখি বড়ুয়া (৬৫), কুয়েত প্রবাসী রোকেন বড়ুয়ার স্ত্রী মিলা বড়ুয়া (২৪), রোকেন বড়ুয়ার ছেলে রবিন বড়ুয়া (৫) ও শিপু বড়ুয়া’র শিশু সনি বড়ুয়া (৬)।

সুত্র জানায়, প্রতিবেশী দিপালী বড়ুয়া সকাল সাড়ে ৭টার দিকে ফ্রীজে রাখা মাছ আনতে গিয়ে কারো সাড়াশব্দ না পেয়ে নিহত সখি বড়ুয়া’র ছেলে শিপু বড়ুয়া’র স্ত্রীকে বিষয়টি জানান। কিন্তু শিপু বড়ুয়া’র স্ত্রী বিষয়টি এড়িয়ে যান।

খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন কক্সবাজারের জেলা প্রশাসক কামাল হোসেন, জেলা পুলিশ সুপার এবিএম মাসুদ হোসেন, উখিয়া উপজেলা নির্বাহী অফিসার নিকারুজ্জামান চৌধুরী, অতিরিক্ত পুলিশ সুপার ইকবাল হোসেন এবং অতিরিক্ত পুলিশ সুপার উখিয়া সার্কেল নিহাদ আদনান তাইয়ান।

রত্নাপালং ইউনিয়নের চেয়ারম্যানন খাইরুল আলম চৌধুরী হত্যাকান্ডের সত্যতা নিশ্চিত করে বলেন, প্রশাসন তদন্ত  শুরু করেছে। তাঁর ধারণা, পারিবারিক কলহ, জমি সংক্রান্ত বিরোধ কিংবা আভ্যন্তরীণ কোন দ্বন্ধ থেকে এ ঘটনা হতে পারে।

উখিয়া থানার ওসি (তদন্ত) নুরুল ইসলাম মজুমদার জানান, যে বাড়িতে হত্যাকান্ড ঘটেছে, বাড়িটি পাকা বিল্ডিং। হত্যাকান্ডের তদন্ত চলছে। আলামত সংগ্রহে পিবিআইসহ ফরেনসিক টিম কাজ করছে।

(10)

Exit mobile version