শ্রীলঙ্কার বিপক্ষে দ্বিতীয় টেস্টের প্রথম দিনে এখনো কোনো উইকেট শিকার করতে পারেনি বাংলাদেশের বোলাররা। টসে জিতে ব্যাট করতে নেমে বাজে ফিল্ডিংয়ের সুযোগ নিয়ে বড় জুটি গড়ে ফেলেছেন স্বাগতিক দলের ওপেনাররা।
এখন পর্যন্ত লঙ্কানদের সংগ্রহ বিনা উইকেটে ১২৬ রান। অধিনায়ক দিমুথ করুণারত্নে ৬৪ ও লাহিরু থিরিমান্নে ৬০ রানে ব্যাট করছেন। এখন পর্যন্ত খেলা হয়েছে মোট ৪১ ওভার। পাঁচ বোলার ব্যবহার করেও উইকেটের দেখা পাননি মুমিনুল হক।
প্রথম টেস্টে ২৪৪ রানের বড় ইনিংস খেলা করুণারত্নে অবশ্য একটি সুযোগ দিয়েছিলেন বাংলাদেশকে। শ্রীলঙ্কার স্কোর যখন ৪৯ রান, তখন তাসকিন আহমেদের বলে স্লিপে ক্যাচ দেন লঙ্কান দলপতি। তবে সহজ সেই ক্যাচটি তালুবন্দি করতে পারেননি নাজমুল হোসেন শান্ত।
(0)

