করোনা’র কারণে বিপর্যস্ত বাংলাদেশ । ঈদে বিষন্ন মানুষের মনকে রাঙাতে এবারও গানের অনুষ্ঠান নিয়ে আসছেন ড.মাহফুজুর রহমান ও ইভা রহমান ।
করোনার চলমান সংকটে আক্রান্ত ঈদে গান শোনাবেন তারা। ইভা রহমান হাজির হচ্ছেন ‘মনের কথা’ শিরোনামের গানের অনুষ্ঠান নিয়ে। অনুষ্ঠানটি এটিএন বাংলায় প্রচার হবে ঈদের দিন রাত সাড়ে ১০টায়।
ড. মাহফুজুর রহমানের অনুষ্ঠানে থাকছে তার নতুন-পুরনো বেশ ক’টি গান।
এ প্রসঙ্গে চেঞ্জ টিভি’কে ড.মাহফুজুর রহমান বলেন, ঈদে দর্শকরা বিশেষ কিছু চায়। করোনার কারণে বিভিন্ন চ্যানেল ঈদের অনুষ্ঠান না করতে পারলেও এটিএন বাংলা বিশেষ ব্যবস্থায় অনুষ্ঠান তৈরী করেছে । এর ধারাবাহিকতায় আমার এবং ইভা রহমানের গানের অনুষ্ঠান তৈরী হয়েছে। অনুষ্ঠান দুটি ঈদের আনন্দে নতুন মাত্রা যোগ করবে ।
(0)

