Site icon changetv.press

ঈদের দিন সকালে স্ত্রীকে হত্যা

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ফাতেমা বেগম (৪৫) নামের এক গৃহবধূকে হত্যার অভিযোগ উঠেছে তার স্বামীর বিরুদ্ধে। এ ঘটনার পর থেকে স্বামী নূরুল আলম সবুজ (৫০) পলাতক রয়েছে।

শুক্রবার (১৪ মে) ঈদের সকালে সিদ্ধিরগঞ্জের সানারপাড় নিমাইকাশারী এলাকা থেকে নিহতের লাশ উদ্ধার করে পুলিশ। তারা ওই এলাকার শাহিনের বাড়ির ভাড়াটিয়া।

সিদ্ধিরগঞ্জ থানার এসআই রিপন খন্দকার জানান, নিহতের গলায় আঘাতের চিহ্ন রয়েছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘাতক স্বামীকে গ্রেফতারের চেষ্টা চলছে।

(2)

Exit mobile version