ইয়েমেনে সৌদি জোটের বিমান হামলায় শিশুসহ অন্তত ৫ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও বেশ কয়েকজন।
ইয়েমেনের রাষ্ট্রীয় টেলিভিশন জানায়, সোমবার বিকেলে দেশটির সাদা প্রদেশের একটি আবাসিক এলাকায় বিমান হামলা চালানো হলে এ হতাহতের ঘটনা ঘটে। নিহতদের মধ্যে এক শিশু ও এক নারী রয়েছেন বলেও উল্লেখ করা হয়।
গুরুতর আহত অবস্থায় বেশ কয়েকজনকে হাসপাতালে ভর্তি করায় নিহতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
(7)

