Site icon changetv.press

ইয়াবাসহ দর্শনা পৌর ছাত্রলীগের সভাপতি আটক

চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা উপজেলার মুন্সীপুর বিজিবি ক্যাম্পের সামনে থেকে ২০ পিস ইয়াবাসহ দর্শনা পৌর ছাত্রলীগের সভাপতি রফিকুল ইসলাম ববিকে (৩৭) আটক করেছে বিজিবি। শুক্রবার রাতে তাকে আটক করা হয়। আটককৃত রফিকুল ইসলাম ববি উপজেলার দর্শনা পৌর শহরের কেরুজ ফুলতলা মহল্লার আব্দুল খালেক খানের ছেলে।

পুলিশ ও বিজিবি সূত্রে জানা যায়, শুক্রবার রাত ৮ টার সময় মুন্সীপুর সীমান্ত থেকে রফিকুল ইসলাম ববি মোটরসাইকেল যোগে বাড়ি ফেরার পথে বিজিবি ক্যাম্পের সামনে পৌছায়। এ সময় গোপন সংবাদের ভিত্তিতে মুন্সীপুর বিজিবি ক্যাম্পের নায়েক জুলহাস সঙ্গীয় ফোর্স সহ তার মোটরসাইকেল গতিরোধ করে। তার দেহ তল্লাশি করে ২০ পিস ইয়াবা উদ্ধার করে।

দামুড়হুদা থানার ওসি সুকুমার বিশ্বাস ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ব্যাপারে দামুড়হুদা থানায় একটি মামলা হয়েছে। তাকে শনিবার সকালে চুয়াডাঙ্গা আদালতে সোপর্দ করা হয়েছে।

(24)

Exit mobile version