Site icon changetv.press

ইসলাম ধর্ম গ্রহণ করলেন ক্রিকেটার বিয়র্ন ফরটুইন !

দক্ষিণ আফ্রিকা জাতীয় দলের তরুণ অলরাউন্ডার বিয়র্ন ফরটুইন। পবিত্র রমজান মাসে ইসলাম ধর্ম গ্রহণ করেছেন বলে তার ইনস্টাগ্রামে এই তথ্য পাওয়া যায়।

সেখানে একজনের ইনস্টাগ্রাম স্টোরির স্ক্রিনশটও দেওয়া হয়। লেখা রয়েছে, গত রাতে ফরটুইট ইসলাম ধর্ম গ্রহণ করেছে। আলহামদুলিল্লাহ, এই রমজান মাসে। তার নাম রেখেছে ইমাদ। তোমাকে নিয়ে গর্ব হচ্ছে। আরেকটি স্ক্রিনশটে ফরটুইনকে অভিনন্দন জানানো হয়েছে। জবাবে অভিনন্দন জানানো ব্যক্তিকে ধন্যবাদ জানিয়েছেন ২৬ বছর বয়সী এই বাঁহাতি এই স্পিনার।

দক্ষিণ আফ্রিকা জাতীয় দলের হয়ে ১টি ওয়ানডে ও ৭টি টি-টোয়েন্টি খেলেছেন ফরটুইন। ৭ টি-টোয়েন্টিতে ব্যাট হাতে ৩৫ রান নিয়েছেন ও বল হাতে ৬ উইকেট শিকার করেছেন।

(0)

Exit mobile version