ধর্মের টানে অভিনয় ছেড়ে পুরোপুরি ইসলামের পথে চলে এসেছিলেন অ্যানি খান। তারপর থেকেই অনলাইন বিজনেস এর মাধ্যমে তার নতুন যাত্রার শুরু।
‘অ্যানীস কালেকশন’ নামের একটি অনলাইন পোশাক বিক্রয় প্রতিষ্ঠান পরিচালনা করছেন। এখানে বোরকা ও কামিজ বিক্রি করছেন তিনি। ছয় মাস আগে প্রতিষ্ঠা করা এ ব্যবসায়িক প্রতিষ্ঠানের পরিধি বৃদ্ধি করছেন প্রতিনিয়ত।
এ প্রসঙ্গে অ্যানী খান বলেন, খুব বড় পরিসরে কাজটি করার পরিকল্পনা ছিল না আমার। যেহেতু অভিনয় ছাড়ার পর প্রচুর অবসর সময় পাচ্ছি, তাই সময়টাকে কাজে লাগানোর জন্যই অনলাইনে পোশাক বিক্রির কাজটি শুরু করি। আমার পণ্যের ক্রেতারা বেশিরভাগই আমার অভিনয়ের ভক্ত ছিল। তবে সাধারণ ক্রেতারাও পণ্য কিনছেন। তাই আরও কিছু পণ্য যোগ করে ব্যবসায়িক কার্যক্রম বৃদ্ধি করার পরিকল্পনা করছি।
জানা গেছে, শিগগিরই তার প্রতিষ্ঠানের নতুন নাম দেবেন ‘দ্য মাইসুন’। রাজধানীর উত্তরা থেকে ব্যবসায়িক কার্যক্রম পরিচালনা করছেন অ্যানী খান।
(0)

