Site icon changetv.press

ইসলামকে নিয়ে বিতর্কিত মন্তব্য বিজেপি নেতার

ভারতের ক্ষমতাসীন দল বিজেপির উত্তরপ্রদেশের নেতা সুরেন্দ্র সিং ইসলামকে নিয়ে বিতর্কিত মন্তব্য করে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছেন। তিনি বলেছেন, মুসলিম পুরুষেরা ৫০ জন নারী রাখতে পারেন। তাদের এক হাজার ৫০টা বাচ্চার বাবা হওয়া পাশবিক প্রবৃত্তি।

ভারতীয় সংবাদ মাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেসে বলা হয়েছে, সুরেন্দ্র সিংকে বেরেলির বিধায়ক রাজেশ মিশ্রের মেয়ে সাক্ষী এবং তার দলিত সম্প্রদায়ভুক্ত স্বামী অজিতেশের বিষয়ে প্রশ্ন করা হলে তিনি ওই বিতর্কিত মন্তব্য করেন।

বিজেপির এই নেতা বলেন, ‘ইসলাম ধর্মে পুরুষেরা ৫০ জন স্ত্রী রাখতে পারেন, এক হাজার ৫০টা বাচ্চার জন্ম দেয়। এসব তো আমাদের পরম্পরা নয়, এসব পাশবিক প্রবৃত্তি। স্বাভাবিকভাবে একটা, দুটো, তিনটে সন্তান হওয়াটা সমস্যা নয়।’এরই মধ্যে তার এই মন্তব্য আলোচনা-সমালোচনার পাশাপাশি সামজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে।

ইতোমধ্যে সুরেন্দ্র সিং এর এই মন্তব্যের তীব্র নিন্দা জানিয়েছেন মুসলিম বিশ্বের ধর্মীয় নেতারা।

(19)

Exit mobile version