Site icon changetv.press

ইসরাইলে সাবেক নারী এমপিকে মুসলিম হতে বললেন প্রধানমন্ত্রীর ছেলে

ইসরাইলের পার্লামেন্ট নেসেটের এক সাবেক নারী সদস্যকে মুসলিম হতে বললেন দেশটির প্রধানমন্ত্রী বেনজামিন নেতানিয়াহুর ছেলে ইয়ায়ির নেতানিয়াহু। গ্রীন পার্টির ওই নারী রাজনীতিককে কটাক্ষ করে এমনটি বলেছেন তিনি ।

টুইটে ইসরাইলের প্রধানমন্ত্রী বেনজামিন নেতানিয়াহুর ছেলে ইয়ায়ির নেতানিয়াহু ওই সাবেক এমপিকে উদ্দেশ্য করে বলেন, আপনার ভেতর এবং বাহির কুৎসিত। আপনি আরবের কোন গ্রামে যান এবং মুসলিম হয়ে যান। আর আমাদেরকে শান্তিতে থাকতে দিন।

এর জবাবে ইয়ায়ির নেতানিয়াহুকে মিথ্যাবাদী, চতুর, বর্ণবাদী বলে টুইটের জবাব দেন ইসরাইলের সাবেক নারী এমপি স্টেভ শাফফির।

এর আগে ২০১৮ সালে ফিলিস্তিন ও মুসলমানদের নিয়ে কয়েকটি পোস্ট দেওয়ায় ফেসবুকে নিষিদ্ধ হয়েছিলেন বেনজামিন নেতানিয়াহুর ছেলে ইয়ায়ির নেতানিয়াহু।

(390)

Exit mobile version