Site icon changetv.press

ইসরায়েলের নৃশংসতার বিরুদ্ধে চট্টগ্রামে প্রতিবাদ সমাবেশ

চট্টগ্রামে দুপুর ২টায় চট্টগ্রাম জমিয়তুল ফালাহ মসজিদ ময়দানে নির্যাতিত ফিলিস্তিনি মুসলমানদের প্রতি সংহতি জানিয়ে ইজরায়েলী দখলদার ও সন্ত্রাসী কার্যক্রমের বিরুদ্ধে এক প্রতিবাদ সমাবেশের আয়োজন করে বাংলাদেশ ছাত্র, যুব ও শ্রমিক অধিকার পরিষদ।

চট্টগ্রাম মহানগর ছাত্র অধিকার পরিষদের দপ্তর সম্পাদক ইমন মোহাম্মদের সঞ্চালনায় সমাবেশে সভাপতিত্ব করেন চট্টগ্রাম মহানগর যুব অধিকার পরিষদের বিপ্লবী আহ্বায়ক এন এম নাছির উদ্দিন। এছাড়াও প্রোগ্রামে উপস্থিত ছিলেন ছাত্র, যুব ও শ্রমিক অধিকার পরিষদ, চট্টগ্রাম মহানগর, উত্তর জেলা, দক্ষিণ জেলার নেতৃবৃন্দ।

সংগঠনের বক্তারা বলেন, আল আকসা মুসলিম মিল্লাতের প্রাণ। অবিলম্বে আকসা মসজিদ নিয়ে লীলাখেলা বন্ধ ও নিরীহ নিরস্ত্র ফিলিস্তিনি হত্যা বন্ধ করতে হবে। সমাবেশের সভাপতি এন নাছির উদ্দিন মাননীয় প্রধানমন্ত্রী ইজরায়েলী সন্ত্রাসবাদী কার্যক্রমের নিন্দা জ্ঞাপন করায় সরকারকে ধন্যবাদ জানানোর পাশাপাশি সহিংসতায় ইসরায়েলকে মদাদদাতা রাষ্ট্রগুলোর সাথে সম্পর্ক ছিন্ন করা আহ্বানও জানান।

(0)

Exit mobile version